নৌ পথে যাত্রী পরিবহনে মালিক, শ্রমিক সবাইকে আইন মানার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দুর্ঘটনা আমাদের সবার ঈদের আনন্দকে নষ্ট করে দিতে পারে। এজন্য সবাইকে আইন না মানার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লঞ্চ, ফেরি ও অন্য জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন। সভায় পুলিশ, নৌ মন্ত্রণালয় ও এর বিভিন্ন অধিদফতর, লঞ্চ মালিক সমিতি, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ বিভিন্ন করণীয় লিখিত প্রস্তাব আকারে উপস্থাপন করেন।
সভাপতি বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থা এখন অনেক নিরাপদ। সমস্যা গুলো দূর করার জন্য সরকার সামগ্রিক ব্যবস্থা নিয়েছেন। হারিয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের সরকারের লক্ষ্য ১০ হাজার কিলোমিটার নৌ পথ তৈরি করা।। বিআইডব্লিউটিএ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: মাদরাসা শিক্ষকের লালসার শিকার ছাত্রীর পড়াশোনা বন্ধ, শিক্ষক জেলে
সভায় সিদ্ধান্ত হয়, ঈদের আগের তিন দিন ও ঈদের পরের তিন দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিতকল্পে নৌ পথে সকল মাছ ধরার জাল পাতা বন্ধ থাকবে। সভায় সিদ্ধান্ত হয়, রাতে সকল প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। পহেলা জুন থেকে ৮ জুন পর্যন্ত দিনের বেলায় সকল বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে।
ইত্তেফাক/অনি