তথ্যপ্রযুক্তির পথিকৃেদর মিলনমেলা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ১৯:১০
বাংলাদেশের আইসিটি সেক্টরের পথিকৃেদর নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলাদেশ আইসিটি পায়োনিয়ারস গেট টুগেদার’। জেএএন অ্যাসোসিয়েটসের আয়োজনে রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের আইসিটি সেক্টরের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতিদের মধ্যে ছিলেন এস এম কামাল, আফতাব-উল ইসলাম, অ্যাসোসিও’র বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি, ঢাকা চেম্বারের বর্তমান সভাপতি সবুর খান, সাবেক বিসিএস মহাসচিব এমএইচ রানা, শাফকাত হায়দার, শেখ আব্দুল আজিজ, মোস্তাফা জব্বার, হাবিবুল্লাহ এন করিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত ফ্লোরা চেয়ারম্যান এমএন ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে উপস্থিত ব্যক্তিবর্গ মিলে দেশের আইসিটি খাতের সূচনালগ্ন থেকে এখনকার সময়ের নানা স্মৃতি রোমন্থন করেন। বর্তমানের করণীয় নিয়েও আলোচনা করেন তারা। অনুষ্ঠানে বেশ কয়েকজন আইসিটি সাংবাদিকও উপস্থিত ছিলেন।