প্র কা শ না
ক্যারিয়ারের দিক নির্দেশনা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ১৯:১১
সময়ের সাথে সাথে সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া এসে লেগেছে। তথ্যপ্রযুক্তির এই প্রসারের যুগে ক্যারিয়ারেও এসেছে নানা পরিবর্তন। প্রতিযোগিতার এই সময়ে সঠিক ক্যারিয়ারটি বেছে নিতে সঠিক দিক নির্দেশনা প্রদান করতেই মোজাহেদুল ইসলাম লিখেছেন ‘স্বপ্নের ক্যারিয়ার’ শিরোনামের এই বইটি। মোট সাতটি মডিউলে ভাগ করে বিভিন্ন ধরনের ক্যারিয়ার নিয়ে এই বইয়ে আলোচনা করেছেন লেখক। পড়ালেখার পর ক্যারিয়ার গড়তে প্রশিক্ষণ, চাকরির জন্য প্রস্তুতি, কাভার লেটার, জীবন বৃত্তান্ত প্রভৃতি বিষয়ের বাইরেও সময়ের চাহিদাসম্পন্ন পেশা নিয়ে আলোচনা রয়েছে বইটিতে। রয়েছে প্রফেশনাল হয়ে উঠতে প্রয়োজনীয় টিপস, সাক্ষাত্কারে অংশ নেওয়ার জন্য টিপস। চাকরিজীবনে উন্নতির পরামর্শও মিলবে এই বইয়ে। ৩৫২ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে সিসটেক পাবলিকেশন্স। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।