ড্যাসকম এবং ওকি ডটমেট্রিক্স প্রিন্টার

লিবরা কম্পিউটার এইড চীনের ড্যাসকম ও জাপানের ওকি ব্র্যান্ডের ডটমেট্রিক্স প্রিন্টার বাজারে নিয়ে এসেছে। এসব প্রিন্টারের রিবনের দৈর্ঘ্য বাজারে প্রচলিত প্রিন্টারগুলোর রিবনের দৈর্ঘ্যের থেকে বেশি। এই দুই ব্র্যান্ডের প্রিন্টার হেড অধিকতর টেকসই। নতুন বছর উপলক্ষে লিবরা ড্যাসকম ১১২৫ (২৪পিন/৮০কলাম) প্রিন্টারের মূল্য রাখছে ১৪,৫০০ টাকা এবং প্রদান করছে বর্ধিত তিন মাস অর্থাত্ সর্বমোট ১৫ মাসের ওয়ারেন্টি। ফোন :০১৭১৩০১৬৪৭৩।