ই-কমার্সের সব ধরনের সেবা নিয়ে সূর্যমুখী

সময়টা ই-কমার্সের। আর এই সময়ে সবাই ই-কমার্সের দিকেই ঝুঁকে পড়েছেন। একটা সময় পর্যন্ত উন্নত বিশ্বের দেশগুলোতেই ই-কমার্স চালু থাকলেও এখন আমাদের দেশেও ই-কমার্স সফলভাবে যাত্রা শুরু করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান এখন অনলাইন শপিংসহ যাবতীয় কার্যক্রমই চালিয়ে যাচ্ছেন অনলাইনে। ঠিক এ রকম একটি প্রতিষ্ঠানের নাম সূর্যমুখী (http://www.shurjomukhi.com.bd)। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ‘ই-কমার্স সপ্তাহ ২০১৩’তেও অংশগ্রহণ করছে এই প্রতিষ্ঠানটি। অনলাইন পেমেন্ট, এসএমএস সার্ভিস, আউটসোর্সিং, ওয়েব সলিউশন, অ্যাপ্লিকেশনসহ নানা ধরনের সেবা প্রদান করে আসছে এই প্রতিষ্ঠানটি। ডিজিটাল বাংলাদেশ গঠনে সব ক্ষেত্রেই প্রয়োজন ডিজিটাইজেশনের। সেই ক্ষেত্রেই সূর্যমুখীও তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সূর্যমুখীর বিভিন্ন সেবার মধ্যে অন্যতম পেপয়েন্ট। টেলিটক, টেলিটক থ্রিজি, ক্যাসপারস্কি, কিউবি, বাংলালায়ন, প্রথমা প্রকাশনাসহ অনেক প্রতিষ্ঠানেই সূর্যমুখীর পেপয়েন্ট ব্যবহারের সুযোগ রয়েছে। শুধু তাই নয়, স্মার্টফোন আর ট্যাবলেট পিসির এই যুগে যখন সবাই নানা ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহারে ব্যস্ত, তখন সূর্যমুখীও জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের জন্য তৈরি করেছে নানা অ্যাপ্লিকেশন। এর মধ্যে রয়েছে আইএমডিবি স্ট্রিমিং, সিডনি ইটস, বিপিএল ড্রয়েড লাইভ, বিপিএল ড্রয়েড উইডগেট, বিগব্যাশ ড্রয়েড লাইভ, টি২০ওয়ার্ল্ড কাপ ড্রয়েড প্রভৃতি। অনলাইনে শপিংয়ের জন্য তাদের রয়েছে সূর্যমুদ্রা। ই-কমার্সে অনলাইনে লেনদেনের বিষয়গুলো নিয়ে তাদের রয়েছে সূর্যপে সিস্টেম। তাদের সব সেবা এবং পণ্যের জন্য রয়েছে সূর্যমুখী ই-শপ (http://www.shurjomukhi.com/eshop)। নবায়নযোগ্য শক্তি নিয়েও কাজ করছে সূর্যমুখী। ই-কমার্স সপ্তাহ উপলক্ষে সূর্যমুখীর সব ধরনের পণ্য ও সেবাতে দেওয়া হচ্ছে ১০ ডিসকাউন্ট। প্রদর্শনীতে সূর্যমুখীর স্টলে উপভোগ করা যাবে এই ডিসকাউন্ট।