প্র কা শ না
ই-কমার্স শিখতে বই ‘মাস্টারিং ই-কমার্স’
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:০৪
বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন বাংলাদেশও ই-কমার্সে অনেক এগিয়ে গিয়েছে। আউটসোর্সিংয়ের এই যুগে ই-কমার্সে দক্ষ জনগোষ্ঠী তৈরি তাই সময়ের দাবী। যার ই-কমার্স সাইট তৈরি করতে চান, তাদের জন্য রয়েছে মোজাহেদুল ইসলাম ঢেউ রচিত বই ‘মাস্টারিং ই-কমার্স: জুমলা!, ওএস কমার্স, ভার্চুমার্ট ও মেজেন্টো’। বইটির প্রথমেই ই-কমার্সের জন্য ওয়েবসাইট তৈরি করতে বিশ্বের সেরা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জুমলা! নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়েবসাইট তৈরির ই-কমার্সের সুবিধা যুক্ত করার কাজ, অর্থাত্ পণ্য, দাম, অফার, পেমেন্ট, শিপমেন্ট ইত্যাদি ফিচার যুক্ত করার কাজগুলো করার জন্য এই বইতে আলোচনা করা হয়েছে বিনামূল্যের ই-কমার্স অ্যাপ্লিকেশন ভার্চুমার্ট, ওএস কমার্স এবং মেজেন্টোকে। প্রতিটি অ্যাপ্লিকেশনের কাজই লেখক বইটিতে ধাপে ধাপে বর্ণনা করেছেন, যা একজন নতুন ব্যবহারকারীর জন্যও সহজবোধ্য হবে। বইটির উপস্থাপনাকে আরও সহজ করার জন্য লেখক সহায়তা নিয়েছেন অসংখ্য দেশি-বিদেশি সাইটের। বইটিতে বাড়তি তথ্য হিসেবে সংযোজিত হয়েছে বাংলাদেশে যারা পেমেন্ট সিস্টেম প্রদান করছে, তাদের সম্পর্কে তথ্য। ৪১৬ পৃষ্ঠার বইয়ের সাথে রয়েছে সিডি। সিসটেক পাবলিকেশন্স প্রকাশিত বইটির মূল্য ৩০০ টাকা। ফোন:৭১১২৫০৬, ০১৭১৪১৮৪৮৪৫।