ভবিষ্যত্ : তরুণদের পছন্দের ক্যারিয়ার

তরুণরা উচ্চ আয়ের পেশাজীবী হতে চাহিদাসম্পন্ন যেসব কোর্স করে থাকে তার অন্যতম হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টিং। এসব ডিগ্রির মধ্যে রয়েছে এসিসিএ, সিএটি, এফআইএ। এ দেশে শিক্ষার্থীরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রির বিকল্প হিসেবে এটি পড়ে থাকে। এটি সম্পন্ন করে বিশ্বজুড়ে অ্যাকাউন্টেন্টস প্রফেশনাল হওয়া যায়। এ দেশে হাতে গোনা কিছু প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রফেশনাল ডিগ্রি পরিচালনা করছে, যার মধ্যে সিইউসি উল্লেখযোগ্য। গতানুগতিক ডিগ্রির অন্যতম মনে করা হয় বিবিএ, এমবিএ-কে। এটি করতে অপেক্ষাকৃত সময় বেশি লাগে, কাজেই খরচও বেশি হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিবিএ-এমবিএ করতে ৫-১২ লাখ টাকা লেগে যায়। সেখানে এর চেয়ে যথেষ্ট কম সময় ও খরচে সিএটি, এসিসিএ সম্পন্ন করা যায়। এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীরা সিএটি কোর্সে ভর্তি হতে পারেন। সিএটি হচ্ছে অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন, যেখানে অ্যাকাউন্টিংয়ের বেসিক থেকে শেখানো হয়। এটি করার পর দ্রুত এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায়। অন্যদিকে এইচএসসি বা ও লেভেল শেষে এফআইএ-তে ভর্তি হয়ে সিএটি সম্পন্ন করতে পারেন শিক্ষার্থীরা। আবার কারও এ-লেভেল বা যেকোনো বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি করা থাকলে সরাসরি এসিসিএ ক্লাসে ভর্তি হওয়া যায়। তবে যদি কারও অনার্স, মাস্টার্স, সিএ, আইসিএমএ কোয়ালিফিকেশন থাকে তাহলে ৯টি বিষয় পর্যন্ত অব্যাহতি পেতে পারে। সাধারণত পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের নানা রকম দুশ্চিন্তা পোহাতে হয়। কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা নিয়ে তেমন দুশ্চিন্তার কিছু নেই। কেননা এসিসিএ-তে একসাথে একটি থেকে চারটি বিষয়ের উপর পরীক্ষা দেওয়া যায়। এর পরীক্ষা পদ্ধতি যথেষ্ট সহজ। কোনো শিক্ষার্থী যদি চার বিষয়ের মধ্যে এক বিষয় ফেল করে তাহলে তাকে শুধু ওই এক বিষয়েই পরীক্ষা দিতে হবে। আমাদের দেশে এই কোর্সটি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেওয়ার মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে। এই পরীক্ষা জুন এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। তবে কম্পিউটার বেজড (সিবি) পরীক্ষা বছরের যেকোনো সময় হতে পারে। ব্রিটিশ কাউন্সিলের পাশাপাশি চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে সিবি ব্যাচের শিক্ষার্থীরা যেকোনো সময় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন ৮১৯১৬৬৩, ০১৭২০৫৫৩২৭৪ এই নম্বরগুলোতে। প্রফেশনাল অ্যাকাউন্টিং বর্তমানে তরুণদের পছন্দের অন্যতম কোর্স। ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যে কেউ কোর্সটি করে অ্যাকাউন্টিংয়ে বহুজাতিক কোম্পানি বা কর্পোরেট অফিসে উচ্চ বেতনে বিশেষ করে চিফ ফাইন্যান্স অফিসার, অডিটর, আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্মে পার্টনার, ফাইন্যান্স ডিরেক্টর, সিনিয়র ইন্টারনেল অডিটর, বিজনেস ডভাইসর প্রভৃতি পদে চাকরি করতে পারে। কোর্সটি সিইউসিতে সম্পন্ন করা সুবিধাজনক। কেননা বাংলাদেশে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ প্রায় ১১ বছর সময় ধরে সাফল্যের সাথে প্রফেশনাল কোর্স পরিচালনা করে আসছে। এদের রয়েছে (এসিসিএ) শিক্ষা প্রদানের জন্য দক্ষ শিক্ষকমণ্ডলী। প্রতিষ্ঠানটি এসিসিএ কর্তৃক গোল্ড অ্যাপ্রুভ লার্নিং পার্টনার। এখানে রয়েছে স্কলারশিপেরও সুযোগ। যোগাযোগ :বাড়ি-৫১, রোড-১০/এ, ধানমন্ডি, ঢাকা।