গাইডলাইন : লক্ষ্য যখন ফ্যাশন ডিজাইনার

পোশাক শিল্পে চাহিদাসম্পন্ন, উচ্চ আয়ের এবং যুগোপযোগী পেশা হচ্ছে বায়িং বা গার্মেন্টস মার্চেন্ডাইজিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং প্রভৃতি। দেশ-বিদেশে এসব পেশাদারদের তুমুল চাহিদা রয়েছে। তবে মানসম্মত প্রশিক্ষণ নিয়ে এসব পেশায় উন্নতি করা সম্ভব হয়। এসব বিষয়ে পড়ালেখা করলে কেবল চাকরি নয়, ব্যবসা করেও সাফল্য অর্জন করা যায়। পোশাক শিল্প সংশ্লিষ্ট পেশাগুলো যথেষ্ট চ্যালেঞ্জিং, সম্মানজনক ও আকর্ষণীয় এবং পারিশ্রমিকও অন্যান্য পেশার তুলনায় অনেক বেশি। পোশাক শিল্পে উচ্চ আয়ের চাকরির জন্য ফ্যাশন টেকনোলজিতে কয়েক ধরনের প্রশিক্ষণ ও ডিগ্রি রয়েছে। রয়েছে ছয় মাস বা এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স। আবার উচ্চ ডিগ্রির ক্ষেত্রে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি, নিটওয়ার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি বিষয়গুলোর উপর অনার্স এবং এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিংসহ প্রভৃতি ডিগ্রি। এসএসসি, এইচএসসি সম্পন্ন করে যেকোনো বয়সের শিক্ষার্থীরা ফ্যাশন বা গার্মেন্টস টেকনোলজিতে অনার্স এবং স্নাতক পাস করার পর এমবিএ ডিগ্রি নিতে পারে। অন্যান্য ডিগ্রির তুলনায় এসব ডিগ্রিতে খরচ একটু বেশি হলেও খুব অল্প সময়েই অর্জন করা যায় এই ডিগ্রি। ফলে জীবনের মূল্যবান সময় সাশ্রয় হয় এসব ডিগ্রি অর্জনে। আবার শিক্ষা শেষ হওয়ার আগেই খণ্ডকালীন চাকরির সুযোগ রয়েছে। মেধা অনুযায়ী শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়ে অনেকে নামমাত্র ব্যয়ে এসব কোর্স সম্পন্ন করতে পারছেন। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় প্রশাসনসহ সব বিভাগের ছাত্রছাত্রীরা এ বিষয়ে পড়তে পারবেন। সাধারণত এজন্য খরচ হবে প্রতি ক্রেডিট ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। এ বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন এই নম্বরে ০১৭৩১২২০০৯৯, ৮১৮৯৬৩৭-৮। সরকারি-বেসরকারি বা দেশি-বিদেশি টেক্সটাইল মিল, বায়িং অফিস, বুটিক হাউস, ফ্যাশন হাউস, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে চাকরি করতে গিয়ে প্রাথমিক অবস্থায় ১০ থেকে ২০ হাজার টাকা বেতন পাওয়া যায়। তবে কাজের দক্ষতা আর অভিজ্ঞতার উপর ভিত্তি করে দ্রুত বাড়তে থাকে বেতন। আধুনিক ক্যাম্পাস, দক্ষ ফ্যাকল্টি, উন্নত পরিচালনা পর্ষদসহ সব সুবিধা রয়েছে এনআইএফটিতে। এজন্য এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে প্রায় শতভাগ নিয়োগ পেয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফাকচারিং, বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয়সমূহে ডিগ্রি অর্জন করা যায় এখানে। যোগাযোগ :১৪৬, ওয়ারলেস গেট, মহাখালী, ঢাকা।