রবিবার রাতে রাঙ্গামাটিতে ইউপিডিএফ (প্রসিত) সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের করইল্যাছড়ি থেকে ইউপিডিএফ (প্রসিত) সদস্য হিমেল চাকমাকে গ্রেফতার করে সেনা বাহিনী ১২ বীর বাঘাইহাট জোনের সেনা সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ দিকে জেলার কাউখালীতে শান্তি চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ মূল দলের এক কালেক্টরসহ চারজনকে কচুখালীপাড়া এলাকা থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এরা হলো সমরেশ চাকমা, লিটন চাকমা, এডিশন চাকমা ও মেনশন চাকমা।
কাউখালী থানার ওসি মোহাম্মদ মনজুর আলম জানান, যৌথ অভিযানে তাদের আটক করা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।