সুনামগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

সুনামগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে তাহের মিয়া। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে। এ মামলার অপর তিন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট থেকে ২০ লাখ টাকা সমমূল্যের ২শ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল। এ ঘটনায় ওই চারজনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়।