প্র জ ন্ম স ং বা দ

ডিজাইনার রাইয়ান ইন্টারনেটের জগতে একই সাথে খুব মজার এবং হট বিষয় হলো গুগোলের লোগো। বিশেষ বিশেষ সময়ে এই লোগোর পরিবর্তন পরিলক্ষিত হয়। লোগোটির উপর মাউস রাখলেই সেটির সম্পর্কে জানা যায়। ভিন্নধর্মী অ্যানিমেটেড লোগোটি তৈরি করেছেন আর্ট ও গ্রাফিক্স ডিজাইনার রাইয়ান নামের এক তরুণ। রাইয়ান ১৯৯৫ সালে অ্যানিমেশন ও ডিজাইনিং দিয়েই তার ক্যারিয়ারের শুরু করেন। বেশ কিছু বিখ্যাত কোম্পানির হয়ে অ্যানিমেশনের কাজ করেছেন তিনি। সেসব কোম্পানির মধ্যে রয়েছে, সনি পিকচারস, কার্টুন নেটওয়ার্ক, ওয়ার্ল্ট ডিজনি স্টুডিও, মার্ভেল ও ড্রিমওয়ার্কস পিকচার। বেশ কিছু সিনেমার কাজও করেছেন তিনি। এরমধ্যে রয়েছে স্পেস জ্যাম, দ্য আইরন জায়েন্ট, ওসমোসিস জোনস, স্পাইডারম্যান-২, স্পাইডারম্যান-৩, আয়রনম্যান-২ প্রভৃতি। সম্প্রতি তিনি ‘দ্য লোচ’, ‘দ্য টারটল অ্যান্ড দ্য সার্ক’ ও ‘এলিয়ান্স’ নামের তিনটি স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন। এই তিনটি সিনেমা ‘ফর্টি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শন করা হয়। ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটি থেকে তিনি বিএফএ কমপ্লিট করেন এবং এমএফএ করেন, সান ফ্রান্সিসকোর আর্ট একাডেমী থেকে। মারুফার সাফল্য জাতীয় পরিবেশ অলিম্পিয়াড-২০১২-তে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়ার গৌরব অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মারুফা ইসহাক। তিনি গত বছরের নভেম্বর-ডিসেম্বরে দোহায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোপ-১৮-তে অংশ নেন। এ ছাড়া ২৫-২৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর এশিয়া প্যাসিফিক গ্র্যাজুয়েটস ফোরাম এবং ৫-৮ জুন চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত পরিবেশবিষয়ক আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলনে অংশ নেন। বছরের শেষে ১৮-১৯ ডিসেম্বর রাঙামাটিতে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ইয়ুথ ফোরাম অন গ্রিন সলিউশনস ইন বাংলাদেশ’-এর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।