উখিয়ায় মাটি কাটার অভিযোগে দণ্ড

উখিয়ায় মাটি ভর্তি ট্রাক জব্দ ও পাহাড় কাটার অভিযোগে সোমবার একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে উপজেলার হরিণমারা গ্রামের ইসমাঈলের ছেলে হেলাল উদ্দিন।

উপজেলা রেঞ্জ কর্মকর্তা কাজী মতিউল আলম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে বনবিভাগ রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান চালায়। এ সময় পাহাড় কেটে মাটি পাচারকালে মাটি ভর্তি একটি ট্রাক জব্দ ও মাটি কাটার অভিযোগে হেলাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। উখিয়া থানা পুলিশ পরদিন তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে ওই দণ্ড দেন।