গৃহস্থালি
পোশাকের মেকআপ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ১৮:৩৯
জামাকাপড় ব্যবহার করুন আর না ব্যবহার করে এলোমেলোভাবে ফেলে রাখুন তা ময়লা হবেই। আর ময়লা হওয়া জামাকাপড় পরতে কারোরই ইচ্ছে হওয়ার কথা নয়। তা ছাড়া সুন্দর জামাকাপড়ের ওপরেই অনেকখানি ব্যক্তির সৌন্দর্য নির্ভর করে। তবে অনেক সময় আপনার অসাবধানতার কারণে নতুন কেনা জামাকাপড়ও দ্বিতীয়বার ব্যবহারের অনুপোযোগী হয়ে যায়। জামাকাপড় কেচে ইস্ত্রি করে ঠিকমতো গুছিয়ে রাখা কম ঝক্কির কাজ নয়। আপনার এই সব সমস্যার সমাধানে রইল সহজ পরামর্শ। লিখেছেন সাইফুল ইসলাম জুয়েল
কাপড় ধোয়ার সাবানের অ্যালকালি কাপড়ের তেল, ধুলো, ঘাম পরিষ্কার করতে সাহায্য করে। তবে উল, রেয়ন ও সূক্ষ্ম ফ্যাব্রিকে কাপড় ধোয়ার সাবার ব্যবহার করবেন না।
নাইলনের উপকরণ পরিষ্কার করার সময় গরম পানি ব্যবহার করতে পারেন। নাইলন ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, না হলে সাবান জমে নাইলনের ফ্যাব্রিকের ওপরের রং ধূসর হয়ে পড়ে।
ঘামের দাগ দূর করতে হলে বোরাক্স ও জলের মিশ্রণে জামাকাপড় কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে ফেলুন।
সোয়েটার উল্টো করে পরিষ্কার করবেন।
উলের পোশাক পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না।
উলের পোশাক থেকে পানি ঝড়ানোর সময় প্রথমে ডান দিকে মুচড়ে পানি ঝরিয়ে নিন। তারপর উল্টো দিকে মুচড়ে পানি নিংড়ে নিন।
উলের পোশাক কাচা বা ধোওয়ার সময় কলের পানি বন্ধ করে দিবেন না। ফ্লোয়িং ওয়াটারে উলের ময়লা পরিষ্কার করুন। না হলে বালতিতে পানির ভিতরে বারবার ওঠানামা করে ধুলে পোশাকের ইলাস্টিসিটি কমে যায়।
নেটের পর্দা কাচার আগে ভালো করে ধুলো ঝেড়ে নিন। তারপর ফোল্ড করে বেঁধে নিন। ওয়াশিং মেশিনে ডেলিকেট মোডে পরিষ্কার করুন। তারপর ভালো করে নিংড়ে নিন, যাতে কোনো ময়েশ্চার রয়ে না যায়। তারপর মেলে দিন। আধ শুকনো হয়ে এলে জানালায় লাগিয়ে টেনে দিন। আগের সাইজ ফিরে পেতে অসুবিধে হবে না।
বর্ষাকালে প্রায়শই ছাতা ব্যবহার করতে হয়। ১ টেবিল চামচ বোরাক্স পাউডার এককাপ কড়া চায়ের সঙ্গে মিশিয়ে নিন। এই দ্রবণে স্পঞ্জ ঢুকিয়ে ছাতার উপরিভাগ পরিষ্কার করুন। খোলামেলা জায়গায় শুকতে দিন।
রঙিন এবং উলের পোশাক কড়া রোদে শুকাবেন না। ছায়ায় শুকাতে দিন।
উল কিংবা সিল্কের সূক্ষ্ম কাজ করা পোশাক বা শাড়ি উল্টো দিকে সামান্য ভিজিয়ে কাপড়ের উপর ইস্ত্রি করুন। না হলে কাপড়ের নরম ভাব, শেপ ও ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে।
বালিশের ওয়াড়ের খোলার দিকের অংশ এমন করে মেলুন যাতে করে বাতাস চলাচল করতে পারে।
স্টকিং, মোজা এমন করে মেলুন যাতে পায়ের পাতার অংশ ওপরের দিকে থাকে। এতে শেপ বজায় থাকে।
গ্লাভস মেলার সময় মাঝের আঙুল দুটো একসঙ্গে ক্লিপ করে নিন।
স্প্রে বোতল থেকে ঈষদুষ্ণ পানি স্প্রে করে ভিজিয়ে ইস্ত্রি করুন।
মসলিনের কাপড় ইস্ত্রি করার সময় প্রথমে খুব চেপে ইস্ত্রি করবেন না। মসলিনের সুতোর ভাঁজ নষ্ট হয়ে যেতে পারে।
গাঢ় রঙের সুতি কাপড় ইস্ত্রি করার সময় স্টার্চের দাগ এড়াতে হলে উল্টো দিকে ইস্ত্রি করুন। একইভাবে মাড় দেওয়ার সময় জামা উল্টো করে মাড় দিন।
এমব্রয়ডারির গ্লাস মেনটন করার জন্যে এমব্রয়ডারির উল্টো পিঠে ইস্ত্রি করুন।
অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিন ব্লিচ ব্যবহার করবেন না। কারণ এর থেকে ক্ষতিকারক গ্যাস তৈরি হতে পারে। সিল্ক, উল, রেজিনট্রিটেড ন্যাচারাল ফ্যাব্রিকে ক্লোরিন ব্লিচ ব্যবহার করবেন না।
প্লাস্টিকের তৈরি জিসিন যেমন টেবিল ক্লথ, রেনকোট কুঁচকে গেলে মোটা তোয়ালে একদম অল্প ভিজিয়ে প্লাস্টিকের ওপরে রেখে গরম ইস্ত্রি দিয়ে আয়রন করুন।