নোটিশ বোর্ড
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ১৮:৪০
উইন্টার স্ট্রিট ফ্যাশন শো ২০১৩
শীত ঠেকাতে নড়েচড়ে বসেছে স্মার্ট ফ্যাশন হান্টাররাও। ফিটফাট ফ্যাশনে নিজেদের জাহির করতে বেছে নিচ্ছে লেটেস্ট ট্রেন্ড ও ফ্যাশন এক্সেসরিজ। আর এদের জন্যই তারুণ্যের ব্র্যান্ডগুলোও এনেছে হালকা শীতে পড়ার উপযোগী সব পোশাক। প্যাটার্ন আর ফেব্রিক
ভেরিয়েশনের ক্যাজুয়াল শার্ট টু ডেনিম বা স্নিকার কিছুই বাদ যায়নি এই চেকলিস্ট থেকে। আর ফ্যাশন সচেতনদের জন্য ফ্যাশনিং ট্রেন্ডের ফরমাল আর ক্যাজুয়াল ফরম্যাট তুলে ধরতে জেন্টাল পার্ক আয়োজন করল উইন্টার স্ট্রিট ফ্যাশন শো ২০১৩।
দ্য বিউটি সপ
ঢাকার প্রাণকেন্দ্র গুলশান-২-এ বিশ্বসেরা ব্র্যান্ডের সৌন্দর্য ও রূপচর্চা প্রসাধন সামগ্রীর বৈচিত্র্যময় সমাহার নিয়ে এলো ‘দ্য বিউটি সপ’। আনুষ্ঠানিকভাবে এ আউটলেটটি উদ্বোধন করা হয় গত বছরের ২৯ ডিসেম্বর। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ম্যানেজিং ডিরেক্টর আসিফ মঈন, উক্ত আউটলেটের স্বত্বাধিকারী আমান মঈন ছাড়াও আরও অনেকে। এখানে থাকছে হারবাল, ত্বক ও রূপচর্চার বিশ্বের শীর্ষ প্রসাধনী ন্যাচার’স সিক্রেটস, লোটাস, অ্যাস্তালিফ, কালার কসমেটিকস-পারসনি, বিশ্বমানের পারসোনাল কেয়ার-ইউনিলিভার, জনসন অ্যান্ড জনসন, পিএন্ডজি, রোহোতো ইত্যাদি ব্র্যান্ডের পণ্য। এ ছাড়াও ক্রেতারা বেছে নিতে পারবেন, ডিজাইনার ব্র্যান্ডের সুগন্ধি সামগ্রী, যেমন-এডিডাস, প্লেবয়, জোভান, নটিকা, ডেভিড বেকহাম, পাকো রাবান, বুলগারি, জিফাসি, কেনজো, নিনারিচি, হুগোবস, ডলসি অ্যান্ড গাব্বানা, গুচি, বারবারি ছাড়াও আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ডের সমাহার।
আয়ুর্বেদিক ট্রিটমেন্টে ছাড়
আপনার ত্বক এবং শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে ধানমন্ডির হারমনি স্পা দিচ্ছে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট প্যাকেজ এ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ১০% ছাড় দিচ্ছে। এর মধ্যে পাওয়া যাবে এন্টি একনে, এন্টি এজিং, স্কিন ব্রাইটেনিং, মেছতা, নিউ হেয়ার গ্রোথ, বডি শেপিং, স্ট্রেস ও পেইন রিলিভ ট্রিটমেন্টের প্যাকেজ। এ ছাড়া হারমনি স্পার যেকোনো ধরনের সার্ভিস নেওয়ার পূর্বে এখানকার আয়ুর্বেদিক কাউন্সিলরের সাথে ফ্রি কাউন্সিলিং এবং স্কিন টেস্টের মাধ্যমে পাওয়া যাবে প্রয়োজন অনুযায়ী সঠিক সেবা নেওয়ার সুযোগ। যোগাযোগ :০১৭১৬৭৪৯৪৭৯।
বাসন্তী’র শীত আয়োজন
ঢাকার তাজমহল রোডের বৃহত্ ফ্যাশন হাউস বাসন্তী নিয়ে এসেছে নতুন নতুন ডিজাইনের বেশকিছু শীতের কার্ডিগান ও শাল। বিভিন্ন ডিজাইন ও কালারের এসব পোশাক পুরোটাই শীত উপযোগী। নতুনত্ব এবং চমকপ্রদ এসব পোশাক সাধারণ ক্রেতারা তাদের চাহিদামতো পাবে বাসন্তীর শোরুমে।
বাণিজ্য মেলায় আকতার ফার্নিশার্স
আকতার ফার্নিশার্স এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উপস্থিত হয়েছে। ঘর সাজানোর নান্দনিক উপকরণ সংগ্রহে আকতার ক্রেতাদের জন্য ন্যাচারাল, এন্টিক ও প্রচলিত ডার্ক যেকোনোটি অর্ডার দিতে পারবে। আকতার বরাবরের মতো এবারের মেলায় সম্পূর্ণ নতুন ও পরিপূর্ণ কাঠের ফার্নিচার ক্রেতাদের জন্য বাজারে নিয়ে এলো। মেলা উপলক্ষে সারা দেশে আকতার ফার্নিশার্সের সকল পণ্যে ১৫% ডিসকাউন্ট।