চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রবিবার রুবেল নামের এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ইউনিয়নে জোহাদিয়া দরবার শরিফে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর মাহফিল শেষে ডেকোরেশনের বাঁশ খুলে ফেলার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।