এ-ডেটার স্লাইড বাটনের পেনড্রাইভ

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এ-ডেটা ব্র্যান্ডের ইউভি১২০ মডেলের পেনড্রাইভ। ক্যাপলেস ডিজাইনের স্লাইড বাটনের ইউএসবি ২.০ ইন্টারফেসের এই পেনড্রাইভটি স্ক্র্যাচপ্রুফ এবং ডাস্টপ্রুফ। মাত্র ১০ গ্রাম ওজনের সবুজ ও কমলা রঙের স্লাইডিং বাটনের এই পেনড্রাইভটি ফ্যাশনেও যোগ করবে নতুন মাত্রা। প্রতিটি পেনড্রাইভে রয়েছে লাইফটাইম ওয়ারেন্টি। এই মডেলের ৮ জিবি এবং ১৬ জিবি পেনড্রাইভের মূল্য যথাক্রমে ৫০০ টাকা এবং ৯০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।