প্যানাসনিকের বিজনেস কমিউনিকেশন্স সার্ভার বাজারে অবমুক্ত

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অভ্যন্তরীন যোগাযোগকে আরও নিরাপদ এবং বহুমুখী করতে জাপানের প্যানাসনিক ব্র্যান্ডের বিজনেস কমিউনিকেশন্স সার্ভার বাজারে এনেছে ইএমইএম সিস্টেমস। এ সার্ভারে একইসাথে ভয়েস, আইপি, ফ্যাক্স, কল রেকর্ড, কল কনফারেন্সের মতো প্রয়োজনীয় সব সুবিধা পাওয়া যাবে। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ সেবা বাজারজাত করার ঘোষণা দিয়ে গ্লোবাল মার্কেটিং প্যানাসনিক সিস্টেমসের জেনারেল ম্যানেজার ইউচি তাকাকি বলেন, ‘বাণিজ্যিক যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে কেএক্স-এনএস১০০০ বিজনেস কমিউনিকেশন্স সার্ভার একটি মাইলফলক হয়ে থাকবে। এটি খুবই অগ্রসর একটি ইন্টারনেট প্রটোকল (আইপি) প্ল্যাটফর্ম, যেটি প্যানাসনিক তৈরি করেছে। বাংলাদেশে যৌথভাবে ইস্পাহানি গ্রুপের প্রতিষ্ঠান ইএমইএম সিস্টেমস লিমিটেড ও ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনাল এই সার্ভার বাজারজাত করবে।’ গ্লোবাল মার্কেটিং প্যানাসনিক সিস্টেমসের বিজনেস সিস্টেম ম্যানেজার মিনেরো আন্দো সার্ভারের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এটি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন প্রোডাক্ট ডেভেলপমেন্টের চিফ স্টাফ ইঞ্জিনিয়ার রয়তা নোনাকা। এ সময় উপস্থিত ছিলেন ওয়্যার কমিউনিকেশন্স বিভাগের ম্যানেজার চেউ আইক হুঙ, বাংলাদেশ মার্কেটের বিজনেস ম্যানেজার স্প্রিং চোঙ, প্যানাসনিক সিস্টেমের এশিয়া প্যাসিফিকের পিএবিক্স সিস্টেম ইঞ্জিনিয়ার লো গুয়া পোর, ইএমইএম সিস্টেমসের হেড অব বিজনেস অপারেশন্স এবিএম আহসান আল মামুন প্রমুখ।