ফুজিত্সু ট্যাবলেট পিসি

থ্রিজি সমর্থিত ফুজিত্সু’র এম৫৩২ মডেলের ১০.১” প্রশস্ত টাচস্ক্রিন ট্যাবলেট পিসি বাজারে এনেছে কম্পিউটার সোর্স। অ্যানড্রয়েড ৪.০ (আইসক্রিম স্যান্ডউইচ) অপারেটিং সিস্টেম চালিত ট্যাবটিতে আছে কোয়াড কোর প্রসেসর (১.৪ গিগা হার্জ), ২ মেগাপিক্সেল ফ্রন্ট সাইড ও ৮ মেগাপিক্সেল ব্যাকসাইড ক্যামেরা, এইচডিএমআই, ব্লুটুথ, ইউএসবি ২.০ পোর্ট প্রভৃতি। বান্ডল সফটওয়্যার হিসেবে এতে রয়েছে গুগল ম্যাপস, গুগল মেইল, গুগল সার্চ, অ্যারড্রয়েড ব্রাউজার, অ্যানড্রয়েড মার্কেট, থ্রিংক ফ্রি অফিস মোবাইল অ্যপস প্রভৃতি। ২৫.৭ সেমি পুরুত্বের ট্যাবটি সাড়ে আট ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। মূল্য ৬০,৫০০ টাকা। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা ও স্লিভ কেস। ফোন :০১৭৩০৩৪১৫১৫।