নতুন রূপে অ্যাগ্রোবাংলা ডটকম-এর যাত্রা শুরু

কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইসের জন্যও উপযোগী করে নতুন রূপে যাত্রা শুরু করেছে কৃষি তথ্যভিত্তিক ওয়েবসাইট অ্যাগ্রো-বাংলা (www.agrobangla.com)। এই সাইটে মিলবে কৃষি সংক্রান্ত সব ধরনের তথ্য। আধুনিক কৃষিকে জনপ্রিয় করতে এবং কৃষি তথ্যকে সহজলভ্য করতেই এই অনলাইন তথ্যভাণ্ডার গড়ে তোলা হয়েছে বলে জানান অ্যাগ্রোবাংলার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহামেদ সৈকত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাগ্রোবাংলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাসুদ ইবনে রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম।