আগৈলঝাড়ায় পরিত্যক্ত অবস্থায় পাঁচটি হাত বোমা সদৃশ বস্তু ও চাকু উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বারপাইকা গ্রামের শ্যাম লাল বাড়ৈয়ের খড়ের গাদার নিচ থেকে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় এগুলো গুলো উদ্ধার করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, বুধবার দুপুরে গোপনে সংবাদ পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে হাত বোমা সদৃশ ডিব্বা গুলো এখনও বিশেষজ্ঞা দিয়ে পরীক্ষা করা হয়নি। পরীক্ষার পর বলা যাবে উদ্ধার করা বোমা সদৃশ বস্তু গুলো আদৌ কি ছিল।
আরও পড়ুন: বগুড়ার শেরপুরে থানা থেকে অস্ত্রলুটের আসামি ‘গোলাগুলি’তে নিহত
তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন হালদার জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/অনি