বিএসডিআই’র ওরিয়েন্টশন অনুষ্ঠিত
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ১৮:৪৬
সম্প্রতি বিএসডিআই’র ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কম্পিউটার, টেলিকমিউনিকেশন, সিভিল ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ডিআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিএসডিআই-এ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ইনস্টিটিউটে অধ্যয়নের নিয়মকানুন সম্পর্কে অবগত করা হয়। অনুষ্ঠানে বিএসডিআই নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম, এমপি। অন্যান্যের মধ্যে বিএসডিআই-এর একাডেমিক অ্যাডভাইজার ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম ও বিএসডিআই-এর ডেপুটি ডিরেক্টর কেএম হাসান রিপন বক্তব্য রাখেন।