শিক্ষাকে আকর্ষণীয় করতে হিটাচির ইন্টার্যাকটিভ হোয়াইট বোর্ড

তথ্যপ্রযুক্তির দিক থেকে আমাদের দেশ আর পিছিয়ে নেই। উন্নত দেশগুলোর সাথে সাথে আমাদের দেশেও বেড়ে চলেছে প্রযুক্তির ব্যবহার। শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার তাই আমাদের দেশে আর নতুন কিছু নয়। বেশকিছু দিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ব্যবহার হয়ে আসছে নানা ধরনের প্রযুক্তি পণ্য। বিশেষ করে ডিজিটাল ক্লাস তৈরি করার লক্ষ্যে বিভিন্ন ব্র্যান্ডের ইন্টার্যাকটিভ হোয়াইট বোর্ডের ব্যবহার হয়ে আসছে আমাদের দেশে। আর সেই চাহিদা পূরণে এবং ডিজিটাল ক্লাসরুম তৈরিতে সর্বোচ্চ প্রযুক্তির সমর্থন প্রদান করতে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিক বিজনেস সিস্টেমস বাজারজাত করে যাচ্ছে জাপানের হিটাচির ডিজিটাল ইন্টার্যাকটিভ বোর্ড। আমাদের দেশে ডিজিটাল ক্লাস বাস্তবায়নের প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ইউনিক বিজনেস সিস্টেমস। সরকারি- বেসরকারি স্কুল প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি , বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ডিজিটাল বোর্ডগুলোর ব্যবহারকে জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছে তারা। শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল ইন্টার্যাকটিভ বোর্ডের ব্যবহার এক নতুন যুগের সূচনা। ডিজিটাল বোর্ডগুলো ব্যবহার করে সহজেই ক্লাস বা ট্রেনিং সেশন করানো যায়। এসব বোর্ড ব্যবহার করার জন্য কোনো মার্কার কলম, ডাস্টার বা অন্য কোনোকিছুর প্রয়োজন নেই। ইলেকট্রিক পেন বা হাতের আঙ্গুলের স্পর্েশই যেকোনো কিছু লেখা যায়। শুধু লেখাই নয়, এই বোর্ডের মাধ্যমে কম্পিউটারে রক্ষিত সব ধরনের ফাইলও প্রদর্শন করা যায়। এর জন্য আবার কম্পিউটারের মাউসেরও প্রয়োজন হয় না। ইন্টার্যাকটিভ বোর্ডগুলোর বড় একটি ফিচার হচ্ছে, এসব বোর্ডে যাই লেখা হোক না কেন, সেগুলোকে পিসিতে সংরক্ষণ করা যায় সহজেই। পিডিএফ, পিপিটি, জেপিজি, এইচটিএমএল, বিএমপি—জনপ্রিয় এবং বহুল ব্যবহূত প্রায় সব ধরনের ফরম্যাটই সমর্থন করে এই বোর্ড। এ ছাড়াও এ ডিজিটাল বোর্ড ব্যবহার করে সম্পূর্ণ ক্লাস বা সেশনের ভিডিও ধারণ করা যায় অডিওসহ। অর্থাত্, বাড়তি কোনোকিছুর সহায়তা ছাড়াই পুরো একটি ক্লাস বা সেশন ধারণ করা যায় একটি বোর্ড দিয়েই। লেখা সংরক্ষণ করার ক্ষেত্রে বোর্ডগুলো হাতের লেখাকে টেক্সট ফাইলে রূপান্তর করতে পারে। আবার কম্পিউটার থেকে কোনো প্রেজেন্টেশেন দেখানোর সময় তা এডিট করার সুযোগও পাওয়া যাবে। আবার গ্রাফ তৈরি বা সংশ্লিষ্ট কাজগুলোও করা যায় এর মাধ্যমে। হিটাচির বোর্ডগুলো তৈরি হয় জাপানে। বোর্ডগুলো ব্যবহার করার জন্য কোনো প্রকার ইলেকট্রিক পাওয়ার প্রয়োজন হয় না। ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারে সংযোগের মাধ্যমে কাজ করা যায় এতে। হিটাচি ইন্টার্যাকটিভ হোয়াইট বোর্ড ৭৭ ইঞ্চি, ৭৯ ইঞ্চি এবং ৮৯ ইঞ্চি আকারের হয়ে থাকে। ডিজিটাল ক্লাসরুম তৈরিতে ইন্টার্যাকটিভ বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই গুরুত্বটি উপলব্ধি করেই সকলেই বেছে নিচ্ছেন এসব বোর্ডকে।