গ্যাজেটস : জিপিএস জুতা!

পরিধেয় বস্ত্রে প্রযুক্তির ব্যবহার নতুন নয়। আমাদের গায়ে-পায়ে যা কিছু রয়েছে, তার সবকিছুতেই প্রযুক্তির ব্যবহার দেখেছে প্রযুক্তি বিশ্ব। এর আগের এক সংখ্যায় আমরা ইনফ্রারেড মোজার কথাও জেনেছি। এই সংখ্যায় জানানো হচ্ছে এমন এক জোড়া জুতার কথা, যাতে রয়েছে জিপিএস-এর ব্যবহার। এমনিতে নাইকি বা অ্যাডিডাসের কল্যাণে আমরা তারকা খেলোয়াড়দের জন্য বিশেষভাবে তৈরি জুতায় নানা ধরনের প্রযুক্তির ব্যবহার লক্ষ করেছি। তবে সবার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই জিপিএস জুতা। ইংরেজ জুতা ডিজাইনার ও প্রস্তুতকারক ডমিনিক্স উইলকক্স তৈরি করেছেন এই জুতা। জিপিএস থাকায় এই জুতাগুলো কেবল পরিধেয় হিসেবেই নয়, বরং পথ প্রদর্শক হিসেবেও ব্যবহূত হতে পারে। পায়ে পড়ার পর তিনবার গোড়ালির দিকে চাপ দিলেই এর জিপিএস সেন্সর কার্যকরী হয়ে উঠবে। ভবিষ্যতে এই জুতা জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশাবাদী নির্মতা উইলকক্স।