পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) শেখ হিমায়েত হোসেন মিয়াকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকার পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।
আরও পড়ুন: ৪-৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে
প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং অনতিবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে মন্ত্রণালয়ের পৃথক একটি প্রজ্ঞাপনে পিরোজপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবিরকে বদলি করে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ