হুয়াওয়ে’র প্রথম উইন্ডোজ ৮ ফোন

সম্প্রতি শেষ হয়ে যাওয়া কনজ্যুমার ইলেকট্রনিক শোতে হুয়াওয়ে নিজেদের প্রথম উইন্ডোজ ৮ ফোন প্রদর্শন করেছে। অ্যাসেন্ড ডব্লিউ ওয়ান নামের এই ফোনে রয়েছে ৪” আইপিএস এলসিডি মনিটর, ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, অ্যাডরেনো ৩০৫ ও ৩০৫ এমএএইচ ব্যাটারি, ৪৭০ ঘণ্টা স্ট্যান্ডবাই টকটাইম প্রভৃতি। এই ফোনটির ডিজাইন করা হয়েছে নীল, লাল, কালো ও সাদা—চারটি রঙে। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের সিইও রিচার্ড উ্য এই সেট সম্পর্কে বলেন, ‘অ্যাসেন্ড ডব্লিউ ওয়ান হলো হুয়াওয়ের গ্রাহকবান্ধব ডিজাইন আর উইন্ডোজ ৮ সফটওয়্যারের একটি সমন্বয়। গ্রাহকের জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা হবে।’ ফোনটি এই মাসেই বিক্রি শুরু হবে বিশ্বব্যাপী।