ট্যাবলেট পিসির জন্য আসছে আউটলুক

ট্যাবলেট পিসি হিসেবে সারফেস নিয়ে এসে মাইক্রোসফট সাড়া জাগিয়েছে। তবে এখনও পর্যন্ত মাইক্রোসফটের নিজস্ব সফটওয়্যারগুলোর সারফেস সংস্করণও তৈরি হয়নি। তবে দ্রুতই এসব অ্যাপ্লিকেশন তৈরির বিষয়ে আশাবাদী মাইক্রোসফট। এরই ধরাবাহিকতায় এবারে আউটলুকের সারফেস আরটি সংস্করণ তৈরির বিষয়ে মনোযোগী হয়েছে মাইক্রোসফট। এমনিতেই সারফেস বা অন্যান্য ট্যাবলেট পিসিতে ডেডিকেটেড মেইল ক্লায়েন্ট রয়েছে। তবে মাইক্রোসফটের আউটলুক যেরকম বহুল ব্যবহূত, তাতে করে এর জন্য আলাদা করে ট্যাবলেট সংস্করণ তৈরি হওয়া প্রয়োজন বলে অভিমত বিশেষজ্ঞদের। আর সে কারণেই এটি নিয়ে ভাবছে মাইক্রোসফট। এ বিষয়ে মাইক্রোসফট অনেকদূর এগিয়েও গিয়েছে বলেই জানা গেছে টেক হার্ডারের এক প্রতিবেদনে।