শীর্ষ থেকে পতন অ্যাপল’র

গত শুক্রবারেই প্রিমিয়ার হয়েছে অ্যাপলর অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস-এর জীবনী নিয়ে তৈরি প্রথম চলচ্চিত্রের। অ্যাস্টন কুচার এই চলচ্চিত্রে স্টিভ জবস-এর ভূমিকায় অভিনয় করেছেন। প্রিমিয়ারেই বেশ সাড়া ফেলতে সক্ষম হয় এই ছবিটি। তবে ওই দিনটি শেষ পর্যন্ত অ্যাপল’র জন্য আর সুখকর থাকেনি। শেয়ার বাজারে দরপতনে শীর্ষ থেকে ওইদিন পতন হয়েছে অ্যাপল’র। দিন শেষে অ্যাপল শেয়ারের দাম কমেছে ২.৩৬%। আর এতে করে তাদের শেয়ারের দাম হয়েছে ৪৩৯.৮৮ ডলার। আর এর ফলে প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল’র মূল্যমান দাঁড়িয়েছে ৪১৩ বিলিয়ন ডলার। অন্যদিকে একই দিনে ০.৩৬% দাম বেড়েছে এক্সন মোবিলের। এতে করে তাদের শেয়ারের দাম হয়েছে ৯১.৬৮ ডলার এবং প্রতিষ্ঠান হিসেবে তাদের মোট মূল্যমান দাঁড়িয়েছে ৪১৮ বিলিয়ন ডলার। ফলে অ্যাপলকে পেরিয়ে এখন শেয়ার বাজারের শীর্ষ প্রতিষ্ঠানের নাম এক্সন মোবিল। ২০১১ সালের আগস্ট মাসের পর এই প্রথম অ্যাপলকে পেরিয়ে কোনো প্রতিষ্ঠান অ্যাপলকে পেরিয়ে শীর্ষ প্রতিষ্ঠানের স্থান দখল করল। আর ওই সময়েই এক্সন মোবিলকেই পেরিয়ে অ্যাপল পরিণত হয় সর্ববৃহত্ প্রতিষ্ঠানে। এক বছরের মধ্যেই অবশ্য অ্যাপল’র সার্বিক মূল্যমান ৬২২ বিলিয়ন ডলার পেরিয়ে গেলে তারা সর্বকালের সর্ববৃহত্ প্রতিষ্ঠানের স্বীকৃতিও অর্জন করে। মাইক্রোসফটকে পেছনে ফেলে তারা এই অর্জন করে।