আসুস ফেসবুক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘আসুস ট্রিভিয়া ফেসবুক কুইজ প্রতিযোগিতা’ শীর্ষক আয়োজনের পুরস্কার বিতরণী। আসুস বাংলাদেশের সৌজন্যে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এটি ছিল মূলত সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুকভিত্তিক একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা। মাসব্যাপী এই প্রতিযোগিতায় ৫টি পর্বে কুইজ অনুষ্ঠিত হয়। এর মধ্য থেকে পয়েন্টের ভিত্তিতে ২৫জন বিজয়ীকে নির্বাচিত করা হয়। আসুসের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেয়া হয় আকর্ষণীয় উপহার সামগ্রী। বিজয়ীদের পুরস্কৃত করেন আসুস বাংলাদেশের চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান, আসুসের পণ্য ব্যবস্থাপক শফিকুল আলম সোহান, খন্দকার খালেদ বিন আহমেদ, গ্লোবাল ব্র্যান্ডের সহকারী মিডিয়া ব্যবস্থাপক মাহবুবুল আলম, আসুস এক্সিকিউটিভ মাহমুদ করিম। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসুস-বাংলাদেশের ফেসবুকের সাইটটি হলো: www. fac ebook. com /ASUS .Bangladesh।