ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাফি হত্যা মামলায় দুইজনের ২ দিন এবং তিন জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। আজ দুপুরে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় পুনরায় ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে জাবের এবং শাহাদাত হোসেন শামীমের। ইতিপূর্বে উক্ত দুই আসামিকে ৫ দিন করে রিমান্ড দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ ফণীর প্রভাবে উত্তাল সাগরে ডুবে যাওয়া ট্রলারের ১২ জেলে উদ্ধার
অপরদিকে ইমরান হোসেন মামুন, ইফতেখার হোসেন রানা ও মহিউদ্দিন শাকিল তিন আসামিকে আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে রাষ্ট্রপক্ষের শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইত্তেফাক/নূহু