ঘূর্ণিঝড় ফণীর আঘাত মোকাবেলায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরিসহ সকল নৌযান।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) এজিএম শাহ মো. বরকতউল্লাহ জানান, ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে জানমালের ক্ষয়ক্ষতিরোধে বৃহস্পতিবার রাতে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সব ধরণের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নদীতে ৪ নম্বর সতর্ক সংকেত রয়েছে।
আরও পড়ুনঃ রাফি হত্যা মামলায় দুইজনের ২ দিন এবং তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর
নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে আড়াই শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ধ নৌ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু