সুস্থ থাকতে কুমড়া

কী কী রয়েছে কুমড়াতে কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। তাই কুমড়া চোখের জন্য ভালো। গাজরের তুলনায় কুমড়াতে বেশি পরিমাণে বিটাক্যারোটিন রয়েছে। বয়সজনিত রোগ বিশেষ করে রেটিনার অসুখ প্রতিরোধে প্রতিদিন কুমড়া খাওয়া উচিত। অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ কুমড়া ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। ভিটামিন এ চুল এবং ত্বক ভালো রাখে। তাই চকচকে চুল পেতে হলে কুমড়া খেতে পারেন। কুমড়াতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে। কুমড়ার ক্যালরির পরিমাণ খুব কম, ফাইবারের পরিমাণ বেশি থাকায় সহজে হজম হয়। অসুখ উপশমে শরীর ভালো রাখার জন্য বিশেষ করে ইউরিনেশনের সমস্যায় ডায়েটে কুমড়া রাখুন। কুমড়োতে রয়েছে ট্রিফটোফ্যান, যা ডিপ্রেশন কমাতে সহায়তা করে । কিডনিতে স্টোন ফরমেশন প্রতিরোধ করে। কুমড়ার বীজ কোলেস্টেরল লেভেল কম রাখতে সাহায্য করে। কুমড়াতে রয়েছে জিঙ্ক। যা ইমিউনিটি সিস্টেম ভালো রাখে। জিঙ্ক ও আলফা হাইড্রোক্সাইড বয়সের ছাপ প্রতিরোধে সাহায্য করে । অর্ধেক কাপ কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ম্যাগ্নেশিয়াম রয়েছে।