টেকফটো
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২১
প্রযুক্তি বিশ্বে হরহামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা। বাজারে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি পণ্য। এসব ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
জাপানের রোবটিক বিশেষজ্ঞ ওয়াতানারু ইয়োশিজাকি সম্প্রতি তৈরি করেছেন নতুন এক রোবট। ‘কুরতাস’ নামের এই রোবটটি কীভাবে চালাতে হয়, তাই ছবিতে দেখাচ্ছেন ইয়োশিজাকি।
এই ছবিটি তোলা হয়েছে আজ থেকে ৬৪ বছর আগে, ১৯৪৯ সালে। ছবিতে যে কম্পিউটারটি দেখা যাচ্ছে, তার নাম এডস্যাক। এটি প্রথম যখন চালু হয়, তখনকার ছবি এটি।
এই ছবিটির সাথে সম্পর্ক রয়েছে আগের ছবিটির। এই ছবির কম্পিউটারটিই হচ্ছে এডস্যাকের বর্তমান রূপ। একে আবার চালু করেছেন বিজ্ঞানীরা। এই সময়টিই দেখা যাচ্ছে ছবিতে।
মোবাইল প্রসেসর তৈরিতে বিশ্বব্যাপী সুপরিচিত একটি প্রতিষ্ঠান কোয়ালকম। তারা সম্প্রতি ‘ভুফোরিয়া’ নামে নতুন একটি প্রসেসর নিয়ে এসেছে। সেটি উন্মোচনের সময়কার ছবি এটি।
হার্ডডিস্ক তৈরিতে সুপরিচিত একটি প্রতিষ্ঠানের নাম ওয়েস্টার্ন ডিজিটাল (ডাব্লিউডি)। ‘ডাব্লিউডি ব্লু’ শিরোনামে তারা নতুন হার্ডডিস্ক তৈরি করেছে। তার ছবিই এটি।