জেনে নিন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২১
ইয়াহু
প্রযুক্তি বিশ্বের অন্যতম পরিচিত নাম ইয়াহু। এর যাত্রা শুরু ১৯৯৪ সালে স্যানফোর্ডের দুই পিএইচডি গবেষক ডেভিড ফিলো এবং জেরি ইয়াং এর হাত ধরে। অন্যতম বৃহত্ এ ওয়েব জায়ান্ট তাদের পোর্টাল, সার্চ ইঞ্জিন, মেইল সার্ভিস, মেসেঞ্জার সার্ভিস এবং নিউজ সার্ভিসগুলোর জন্য বিশ্বব্যাপী অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয়। ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারায় প্রতিষ্ঠিত এ কোম্পানীর বর্তমান সদর দপ্তর সানিডেল এ। এর সবচেয়ে জনপ্রিয় দুইটি সার্ভিস হচ্ছে ইয়াহু মেইল এবং ইয়াহু মেসেঞ্জার। এ দুইটি সেবা চালু হয় যথাক্রমে ১৯৯৮ ও ১৯৯৯ সালে।