জাতীয় রোভাম মুড ও কমডেকা সম্মেলনে কম্পিউটার সোর্স
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৮
নতুন প্রজন্মের মধ্যে তৃতীয় প্রজন্মের কম্পিউটিং প্রযুক্তি জ্ঞান ছড়িয়ে দিতে দশম জাতীয় রোভার মুড ও পঞ্চম কমডেকা সম্মেলনে যোগ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ময়নামতির চরে গতকাল থেকে শুরু হওয়া এই জাতীয় সম্মেলন চলবে টানা পাঁচ দিন। সম্মেলন কেন্দ্রের কেন্দ্রীয় প্রদর্শনী পল্লীতে (জিডিভি) ‘তৃতীয় প্রজন্মের কম্পিউটিং’ বিষয়ে বিশেষ সেমিনারের আয়োজন করেছে কম্পিউটার সোর্স। মোট চারবার অনুষ্ঠিত হচ্ছে এই সেমিনার। আবাসিক সম্মেলনে যোগ দিয়েও অংশগ্রহণকারী সাত হাজার স্কাউটের ইন্টারনেট সেবা নিশ্চিত করেত ফ্রি ইন্টারনেট সেবা দেয়ার পাশাপাশি হালনাগাদ প্রযুক্তি পণ্য প্রদর্শনী করছে প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত, মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নেওয়া ৮টি পদক্ষেপ বাস্তবায়নে ‘গ্লোবাল ডেভলপমেন্ট ভিলেজ’ অন্যতম। প্রযুক্তি বিষয়ে সচেতনতা তৈরি করতে ভূমিকা রাখছে এই প্রকল্প।