সৈয়দপুরে নারী শ্রমিককে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

সৈয়দপুর প্লাজায় একটি কোম্পানির নারী শ্রমিককে উত্ত্যক্ত করার দায়ে দিপু রহমান (২০) নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার রাতে নারী শ্রমিকের অভিযোগের প্রেক্ষিতে সৈয়দপুর থানা পুলিশ প্লাজার সামনে থেকে ওই যুবককে আটক করে। আটক দিপু সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার খলিলুর রহমানের ছেলে। সে পেশায় একজন অটোচালক। পরে পুলিশ রাতে আটক দিপুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে।