অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

তোশিবার সৌজন্যে জব পোর্টাল জবসইনবিডি আয়োজিত ‘জবসইনবিডি তোশিবা অনলাইন কুইজ কনটেস্ট’-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ৫৫৭১ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে দশজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে যথাক্রমে একটি তোশিবা নোটবুক, একটি তোশিবা পকেট ক্যামেরা এবং একটি তোশিবা পোর্টেবল হার্ডডিস্ক। www.jobsinbd.com ঠিকানায় কুইজের ফলাফলের বিস্তারিত পাওয়া যাবে।