ভিভিটেক প্রজেক্টরে স্ক্রিন ফ্রি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৮
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ভিভিটেক ব্র্যান্ডের ডি৮৩৫ মডেলের ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর। থ্রিডি রেডি এই প্রজেক্টরে রয়েছে ডিএলপি, ব্রিলিয়ান্ট কালার প্রযুক্তি, এসএক্সজিএ ১৪০০ বাই ১০৫০ রেজ্যুলেশন, ৩৫০০এএনএসআই লুমেন্স ব্রাইটনেস, ২৫০০:১ কন্ট্রাস্ট রেশিও, ২৩”-৩০০” প্রজেকশন স্ক্রিন, বিল্ট-ইন স্পিকার, আরজিবি ডি-সাব ইনপুট, এইচডিএমআই ১.৩ পোর্ট, ১টি আরজিবি ডি-সাব আউটপুট, ১টি এস-ভিডিও আউটপুট, কম্পোজিট ভিডিও আউটপুট প্রভৃতি সংযোগ সুবিধা। এর ২৩০ ওয়াটের ল্যাম্পের ল্যাম্প লাইফ ৩০০০ ঘণ্টা। মূল্য ৫২,০০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩২৯, ৮১২৩২৮১।