নিউইয়র্ক স্টক এক্সচঞ্জে
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৮
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের বছর শেষের ‘রিংগিং দ্য ক্লোজিং বেল’ অনুষ্ঠানে এবার অতিথি হলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ী আজিজ আহমদ। ইউনাইটেড স্টেটস প্যান-এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স-এর ভাইস চেয়ারম্যান হিসেবে এই বিরল সম্মান লাভ করলেন তিনি। তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ ক্ষেত্রে পদ্ধতি সমন্বয় ও পরামর্শক হিসেবে ইউটিসি অ্যাসোসিয়েটস ও গ্রামীণ সলিউশনস-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আজিজ আহমদ দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় এই প্রযুক্তিবিদ একাধারে একজন গবেষক ও শিক্ষক। ছবিতে সর্বডানে আজিজ আহমেদ।