ঈশ্বরগঞ্জে জাপা অফিসে হামলা, গ্রেফতার ৯

রবিবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। এ সময় তিনটি মোটরসাইকেল ও জাপা অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় সাতজন আহত হন। ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। ঘটনার পর পৌর সদরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।