ট্রান্সসেন্ড মেমোরি কার্ড বাজারজাত শুরু করল কম্পিউটার সোর্স

দেশে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের মেমোরি কার্ড বাজারজাত করা শুরু করেছে প্রযুক্তি পণ্য আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ট্রান্সসেন্ড ডিলার মিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রান্সসেন্ড দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান গর্ডন উ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। কম্পিউটার সোর্সের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রান্সসেন্ড দক্ষিণ এশিয়ার সেলস থ্রি বিভাগের হিসাব ব্যবস্থাপক নিক চৌ এবং কম্পিউটার সোর্সের ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ব্যবস্থাপক ফয়েজ মোর্শেদ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ট্রান্সসেন্ড ডিলার ছাড়াও খুচরা বিক্রয় প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।