আইপিএস প্যানেলের আসুস এলইডি মনিটর

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের ভিএস২২৮এন মডেলের নতুন এলইডি মনিটর। আইপিএস প্যানেলের ২১.৫” প্রশস্ত পর্দার এই মনিটরে রয়েছে স্মার্ট ভিউ প্রযুক্তি। এর স্মার্ট কন্ট্রাস্ট রেশিও ৫,০০,০০,০০০:১, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ডিসপ্লে কালার ১৬.৭ মিলিয়ন, ইনপুট/আউটপুট পোর্ট হিসেবে রয়েছে ডি-সাব, ডিভিআই-ডি। এটি সম্পূর্ণ এইচডি ১০৮০পি এবং এইচডিসিপি সমর্থন করে। মার্কারীমুক্ত এই মনিটরের মূল্য ১৪,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।