অঞ্জন’সের পোশাকে বর্ণমালা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে মহান একুশের চেতনাকে ধারণ করে অঞ্জন’স আয়োজন করেছে ‘পোশাকে বর্ণমালা’ শীর্ষক পোশাক প্রদর্শনী। গত ১ ফেব্রুয়ারি বনানীর ১১ নম্বর রোডে অঞ্জন’সের শোরুমে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজাইন বিশেষজ্ঞ চন্দ্রশেখর সাহা, অঞ্জন’সের প্রধান নির্বাহী পরিচালক শাহীন আহম্মেদ, অঞ্জন’সের অন্যান্য কর্মকর্তাসহ ক্রেতা ও শুভানুধ্যায়ীরা। একুশের প্রভাতফেরিসহ নানা একুশের অনুষ্ঠানে যারা একুশের চেতনার পোশাক পরতে চান তাদের জন্য অঞ্জন’সের এ আয়োজন বিশেষ সুবিধা দিবে। ভাষা আন্দোলনের ৬১ বছর পূর্তি উপলক্ষে বনানী ১১ নম্বর অঞ্জন’সের আউটলেটসহ সকল আউটলেটে ১ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পোশাকের ক্যালিগ্রাফিভিত্তিক এ প্রদর্শনী।