কিছু টিপস

++ প্রতিদিন একই রুটিনের জীবন-যাপন থেকে বেরিয়ে আসুন। ++ প্রতিদিনের রুটিনে কিছু বিনোদনের সময় রাখুন। যেটা ঘরে বসে টিভি দেখা না হয়ে সিনেমা কিংবা মঞ্চে নাটক দেখা হতে পারে। ++ যার সহচার্য ভালো লাগে তার সঙ্গে সপ্তাহে একবার আড্ডা দিন। পারলে প্রতিদিন ফোনে কথা বলুন। ++ মাঝেমধ্যে গেট টুগেদার করুন। ++ কর্মজীবী বলে বাড়ির কাজ করা হয় না অবসরে। একঘেয়ে ভাব দূর করতে ছুটির দিনে ঘরকন্নার কাজ করতে পারেন। ++ যান্ত্রিকজীবন থেকে বেরিয়ে আসতে নিজে বারন্দায় গাছ লাগাতে পারেন। ++ কোনো কারণে মন বিষণ্ন হলে প্রবাসী বন্ধুর সঙ্গে চ্যাটিং করে অন্য পরিবেশে প্রবেশ করুন। বেড়াতে যান দূরে কোথাও। ++ কাজের ব্যস্ততাকে দূরে ফেলে দু-তিন দিন সময় করে প্রকৃতির কাছাকাছি চলে যান। ++ আপনজনের সাথে নিজের আনন্দের স্মৃতিগুলো নিয়ে আলোচনা করুন। চলে যান শৈশবে। ++ পরিবারের সবাইকে নিয়ে দেশের বাড়িতে যেতে পারেন। নিজের শেকড় চিনতে দিন নতুন প্রজন্মকে। ++ সমর্থ হলে দেশের বাইরে ট্যুর দিতে পারেন। ++ আরও কিছু বিষয় রয়েছে যার মাধ্যামে বিষণ্নতা থেকে দূরে থাকতে পারবেন। ++ নিজের ভেতর সমস্যা তৈরি হলে সমস্যা নিয়ে আলোচনা করুন। আলোচনার সময় নিরপেক্ষ হন। অন্যদের সঙ্গে শেয়ার করুন। মন খুলে কথা বলুন। ++ ভালো বই, ভালো গান এবং ভালো সিনেমা দেখুন। ++ মাঝে মাঝে একই খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তাই মাঝে মাঝে খাবারের মেন্যুতে ভিন্নতা আনতে পারেন।