ই-স্ক্যানের ভাইরাস মুক্তি অভিযান
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৫
ই-স্ক্যান অ্যান্টিভাইরাসের পরিবেশক ইউনিকন সলিউশন শুরু করেছে ভাইরাস মুক্তি অভিযান। তিন দিনের এই অভিযান আজ থেকে শুরু হচ্ছে এআইইউবি’র বনানী ক্যাম্পাসে। শিক্ষার্থীদের মধ্যে ভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতেই এই কর্মসূচী গ্রহণ করেছে তারা। বর্তমানে একটি ই-স্ক্যান অ্যান্টিভাইরাস কিনলে ক্রেতারা পাচ্ছেন দেড় বছরের নিরাপত্তা, সাথে রয়েছে একটি ৮ জিবি পেনড্রাইভ। অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০% বিশেষ মূল্যহ্রাস। এই অভিযান চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ফোন :০১৮২৭৫৫০৯৭৭।