কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ। সোমবার দিনব্যাপী তার নির্বাচনী এলাকা কটিয়াদী ও পাকুন্দিয়ায় সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। এছাড়া রবিবার রাতব্যাপী বিভিন্ন এলাকায় আতশবাজি পোড়ানো ও মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে নূর মোহাম্মদের আগমণ উপলক্ষে নির্বাচনী এলাকায় বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। প্রায় ১০ কি.মি লম্বা শোডাউনে শত শত মোটর সাইকেল, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা অংশ নেয়। পাকুন্দিয়ার মঠখোলা থেকে কটিয়াদী উপজেলার চান্দপুর নিজ বাড়িতে গিয়ে শোডাউন শেষ হয়। নেতাকর্মী-সমর্থকদের মাঝে উত্সবের আমেজ বিরাজ করছে।
মনোনয়নপ্রাপ্ত নূর মোহাম্মদ জানান, আমি আমার শেষ জীবন এলাকার মানুষের সঙ্গে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণই আমার একমাত্র কাম্য।