কোটচাঁদপুরে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে ডাবলু (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

 

বৃহস্পতিবার রাত ২টার দিকে কোটচাঁদপুর শহরের কাগমারী বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ডাবলু কোটচাঁদপুর শহরের রেলগেইট পাড়ার আত্তাব উদ্দিনের ছেলে। 

আরো পড়ুন : উপকূলীয় এলাকায় ফণির অগ্রবর্তী অংশের প্রভাব শুরু

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ (কোটচাঁদপুর সার্কেল) মীর্জা সালেহ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর শহরের কাগমারী বটতলা নামক স্থানে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া মৃতদেহের পাশ থেকে ১টি ওয়ান শুটারগান ১ রাউন্ড গুলি ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডাবলুর বিরুদ্ধে বিভান্ন থানায় মাদক, অস্ত্র ও ডাকাতির ১৫টি মামলা আছে।

 

ইত্তেফাক/ইউবি