টেকফটো

প্রযুক্তি বিশ্বে হরহামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা। বাজারে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি পণ্য। এসব ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো এইচটিসি সম্প্রতি ভারতে অবমুক্ত করেছে তাদের সবচেয়ে দামী স্মার্টফোন এইচটিসি বাটারফ্লাই। ছবিতে এইচটিসি, ভারতের প্রধান ফয়সাল সিদ্দিকিকে দেখা যাচ্ছে এই ফোন প্রদর্শন করতে। ওরাকল সম্প্রতি একমি প্যাকেট নামক একটি প্রতিষ্ঠান কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই ছবিটিতে দেখা যাচ্ছে ওরাকলের প্রেসিডেন্ট মার্ক হার্ডকে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে। ব্ল্যাকবেরি সম্প্রতি ‘ব্ল্যাকবেরি ১০’ স্মার্টফোন অবমুক্ত করেছে। ছবিতে ব্ল্যাকবেরি প্রেসিডেন্ট ও সিইও এবং ব্ল্যাকবেরির নতুন গ্লোবাল ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যালিসিয়া কিসকে অবমুক্তি অনুষ্ঠানে দেখা যাচ্ছে। ফেসবুক সম্প্রতি চালু করেছে নতুন সেবা ‘সোস্যাল সার্চ’। এই সেবার মাধ্যমে ফেসবুকের কনটেন্টের মধ্য থেকে সার্চ করা যাবে। ছবিতে জাকারবার্গকে এই সেবা উন্মোচন করতে দেখা যাচ্ছে। স্যান্ডি ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যাওয়া ছবি উদ্ধার করছে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট। এই ছবিতে সেই ছবি উদ্ধারে ব্যস্ত কর্মীদের দেখা যাচ্ছে।