বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার জামাল (২২)। অন্যজনের পরিচয় জানা যায়নি। তারা দু'জন মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক মলয় রায় জানান, খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মাইক্রোবাস টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়। বাসটিরচালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/ইউবি