মাস্টারিং ই-কমার্স
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৩
ই-কমার্স নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য কার্যকরী একটি বই মোজাহেদুল ইসলাম ঢেউ রচিত ‘মাস্টারিং ই-কমার্স: জুমলা!, ওএস কমার্স, ভার্চুমার্ট ও মেজেন্টো’। বাংলাদেশে এখন ই-কমার্সভিত্তিক প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে। ই-কমার্সের ওয়েবসাইট তৈরির জন্য এই বইয়ে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জুমলা!’র মাধ্যমে ওয়েবসাইট তৈরির পদ্ধতি আলোচনা করা হয়েছে। ই-কমার্সের সুবিধা যুক্ত করার কাজ, অর্থাত্ পণ্য, দাম, অফার, পেমেন্ট, শিপমেন্ট ইত্যাদি ফিচার যুক্ত করার কাজের জন্য লেখক বেছে নিয়েছেন ভার্চুমার্ট, ওএস কমার্স এবং মেজেন্টো। প্রতিটি অ্যাপ্লিকেশনই বইয়ে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে যা সবার জন্যই সহজবোধ্য হবে। সিডিসহ ৪১৬ পৃষ্ঠার বইটির মূল্য ৩০০ টাকা। বইটির প্রকাশক সিসটেক পাবলিকেশন্স। ফোন: ৭১১২৫০৬, ০১৭১৪১৮৪৮৪৫।