যশোর বিসিএস ডিজিটাল এক্সপোতে আসুস

৬ ফেব্রুয়ারি থেকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে শুরু হওয়া ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৩’তে গ্লোবাল ব্র্যান্ড অংশ নিচ্ছে আসুস ব্র্যান্ডের পণ্য নিয়ে। আসুস এই মেলার গোল্ড স্পন্সর। ৫ দিনব্যাপী এ মেলায় থাকছে আসুস প্যাভিলিয়ন, যাতে সর্বনিম্ন ২২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৪৬,৫০০ টাকার মধ্যে আসুসের ল্যাপটপ এবং ই পিসি নেটবুক পাওয়া যাবে। মেলা উপলক্ষে প্রতিটি আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুকের সাথে উপহার হিসেবে থাকছে আকর্ষণীয় জ্যাকেট এবং ল্যাপটপ পরিস্কার সামগ্রী। আসুস এবং তার পার্টনারদের স্টলে এ অফার কেবল মেলাতে উপভোগ করা যাবে।